লোড হচ্ছে...
সরকারি বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়ন হলে ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন আসবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটি কার্যত রাষ্ট্রীয় মালিকানায় চলে যেতে পারে। ব্যাংকটির সঙ্কট মোকাবেলায় সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে; কিন্তু রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করলেই আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না।
৮ দিন আগে

খেলাপি ঋণের বড় অংশ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ওপরও চাপ তৈরি করেছে। জুন শেষে ছয় রাষ্ট্রীয় ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৭৫ হাজার ৩৯৬ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ২৯ হাজার ২৯ কোটি, রূপালী ব্যাংকের ১৯ হাজার ২৮১ কোটি এবং সোনালী ব্যাংকের ১৫ হাজার ৪৮ কোটি টাকা। অর্থাৎ শুধু বেসরকারি ব্যাংক নয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনাও বড় সঙ্কটের মুখে।
২১ সেপ্টেম্বর, ২০২৬


